বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

কবিতার স্বর্গসুখ 

শাহনাজ পারভীন মিতা

মধ্যরাত বলে আমায়

উঠে বসো ,লেখো একটি কবিতা

যে কবিতার পরতে পরতে ,প্রতিবাদ প্রতিরোধ

যখন সময়টা বড়ই অবুঝ অবোধ ।

যখন আকাশের বুকে ধ্রুবতারা

মেঘের আড়ালে হারিয়ে দিশেহারা,

মানুষ না পায় খুঁজে পথের দিশা

দীর্ঘ রাত ,বেদনায় গহীন অমানিশা।

যখন সমাজে মুখের আড়ালে মুখ

মানুষ খুঁজে ফেরে শুধুই আত্মসুখ,

অন‍্যায় দম্ভ আত্মঅহংকারে

নিজেকেই বড় করে শব্দ ঝংকারে ।

কবিতা কি খুঁজে পায় সেই মুখ

যেখানে রাত ভোর হয় ,মেলে স্বর্গসুখ ।



লাইক করুন