বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু 

আলমডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাফিজিয়া মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন উপজেলা বিএনপি নেতা, প্রবাসী ব্যবসায়ী ও সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু। একইসঙ্গে মুসল্লিদের স্বস্তির জন্য দারুস সালাম জামে মসজিদে তিনটি এয়ার কন্ডিশন (এসি) প্রদান করেছেন তিনি।

গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার দারুস সালাম জামে মসজিদে এ আয়োজন করা হয়। জানা গেছে, জোহরের নামাজ শেষে মাদরাসার শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন হাসিবুল হক লিপু। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে খাবার গ্রহণ করেন।

এসময় তিনি বলেন, কোরআনের শিক্ষার্থীদের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। নিজের সন্তানদেরও কোরআনের শিক্ষা দিচ্ছেন বলে জানান তিনি।

হাসিবুল হক লিপু বলেন, ‘আগের দিন মসজিদে নামাজ আদায়ের সময় হঠাৎ করেই এই উদ্যোগের চিন্তা মাথায় আসে। পরে সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের সঙ্গে একবেলা বসে খাবার খাওয়া তাদের খোঁজ নিতে সামান্য আয়োজন করেছি। কোরআনের পাখিদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেতে পেরে আমি মানসিক প্রশান্তি ও আনন্দ অনুভব করেছি।’

এদিকে, চলমান তীব্র গরমে মুসল্লিদের নামাজ আদায়ে স্বস্তি দিতে দারুস সালাম জামে মসজিদে তিনটি এসি প্রদান করেন তিনি। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।



লাইক করুন