জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের স্থপতি শহীদ জিয়ার আদর্শ ও চেতনা ধারণ করে আগামী প্রজন্ম এগিয়ে যেতে পারলে জাতি পাবে স্বপ্নের বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। শনিবার (৩০ মে) সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ৮টায় সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। বেলা ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
পরে বেলা সাড়ে ১১টায় সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য গভীর শোক ও বেদনার দিন। তিনি দাবি করেন, স্বাধীনতার পর বাংলাদেশ যে উচ্চতায় পৌঁছাতে পারত, সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে এবং দেশের সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক রাষ্ট্র গঠনের বিভিন্ন উদ্যোগের উদ্যোক্তা ছিলেন। জিয়া আমাদের চেতনায়, জিয়া আমাদের অস্তিত্বে এবং জিয়া আমাদের বিশ্বাসে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষ যদি তার আদর্শ ধারণ করে আগামীর পথে এগিয়ে যেতে পারে, তাহলে তার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সারোয়ার বাবু (পিপি), পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুল রউফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, আবু জাফর মন্টু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান,সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, আবু জাফর মন্টু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, গণভোজ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি পালিত হচ্ছে।