রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য, স্মৃতিচারণ ও গাছ লাগানোর মধ্য দিয়ে বাস্তপুর দাখিল মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় দিনভর শোকাবহ পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কক্সবাজার রেইনভিউ রিসোর্ট ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত 

ঐতিহ্য, স্মৃতিচারণ ও গাছ লাগানোর মধ্য দিয়ে বাস্তপুর দাখিল মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। পুরনো দিনের স্মৃতি, হারিয়ে যাওয়া সোনালী অতীত আর চেনা মুখগুলোর পুনর্মিলনে মুখরিত হয়ে উঠেছিল বাস্তপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ। দীর্ঘদিনের চেনা আঙিনায় এক অপরূপ মেলবন্ধন সৃষ্টি হয়েছিল সাবেক শিক্ষার্থীদের। মাদ্রাসার ২০০৮ থেকে ২০২৫ সালের শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’।

শনিবার মাদ্রাসার মূল মাঠে দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু বছর পর সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা।

দিনটির কর্মসূচির শুরুটা ছিল বেশ ব্যতিক্রমী ও প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। মাদ্রাসার শিক্ষক এবং প্রাক্তন ছাত্ররা মিলে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষ রোপণ শেষে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার, সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ২০১৪ ব্যাচের কৃতী শিক্ষার্থী মোঃ দরুদ এবং ২০১৬ ব্যাচের শিক্ষার্থী মো: আমিনুল ইসলাম। তাদের চমৎকার উপস্থাপনা পুরো অনুষ্ঠানকে এক মুহূর্তের জন্যও ঝিমিয়ে পড়তে দেয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্তপুর দাখিল মাদ্রাসার অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মিকাইল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা মন্ডলী।

অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ও অনুষ্ঠানকে আলোকিত করেন, তারা হলেন:

প্রধান শিক্ষক ও সভাপতি: মাওলানা মো: মিকাইল হোসেন

সহকারী প্রধান শিক্ষক: মো: মোবারক হোসেন

সহকারী শিক্ষক মন্ডলী:

মো: নুরুল আলম

মো: শরিফুল ইসলাম

মো: হাফিজুর রহমান

মো: আবদুর রাজ্জাক

মো: আব্দুল ওহাব

মোছা: শামীমা আক্তার

মোছা: মারুফা আক্তার

মো: সাজ্জাদুল আলম

মো: রফিকুল ইসলাম (কারী শিক্ষক)

সামিউল বাশার

মো: ফিরোজ হোসেন

মো: আসাদুল হক

মো: শফিকুল ইসলাম

তৌফিকুল ইসলাম

অফিস সহকারী ও স্টাফবৃন্দ:

মো: আশরাফুজ্জামান

মো: মিজানুর রহমান

মো: সাফায়েত হোসেন

মোছো: সাবিনা ইয়াসমিন

এছাড়াও মাদ্রাসার বিভিন্ন ব্যাচের ডেলিগেট ভাইয়েরা এবং বিপুল সংখ্যক সাবেক ছাত্র উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার অতীত ঐতিহ্য ও বর্তমান শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষকেরা তাদের বক্তব্যে প্রাক্তন ছাত্রদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সাবেক শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতি, শিক্ষকদের শাসন ও ভালোবাসার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বছরের পর বছর পেরিয়ে গেলেও শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা যে এতটুকু কমেনি, এই মিলনমেলাই তার প্রমাণ।

“শিক্ষার্থীরাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। তোমরা আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়েও মাদ্রাসার টানে ফিরে এসেছ, এটাই আমাদের শিক্ষাকতার সবচেয়ে বড় সার্থকতা।”

— মাওলানা মোঃ মিকাইল হোসেন (সুপারিনটেনডেন্ট)

আনন্দের এই আবহেও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে মাদ্রাসার সেইসব প্রিয় শিক্ষকদের, যারা আজ আর আমাদের মাঝে বেঁচে নেই। বাস্তপুর দাখিল মাদ্রাসার শিক্ষার আলো ছড়ানো অত্যন্ত প্রিয় ও মরহুম শিক্ষক জামাত আলী স্যার এবং মরহুম আব্দুল মালেক স্যার-এর অবদানের কথা স্মরণ করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ অংশে এই দুই মরহুম শিক্ষকের আত্মার মাগফিরাত এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সবশেষে এক প্রীতিভোজ এবং গ্রুপ ছবির মাধ্যমে স্মৃতির পাতায় আরও একটি সোনালী দিন যুক্ত করে শেষ হয় বাস্তপুর দাখিল মাদ্রাসার ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’। সাবেক ছাত্ররা আগামীতেও এই ধারা বজায় রাখার এবং মাদ্রাসার যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



লাইক করুন