মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পরিষদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে প্রশাসক হিসেবে পেয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুজ্জামান। জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক (১) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।