আবু রায়হান, মণিরামপুর (যশোর): গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর জেলার মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সম্রাট হোসেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পুরস্কৃত হয়েছেন।
একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে মণিরামপুর উপজেলায় দায়িত্ব পালনের পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
আজ যশোরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান মহোদয় ইউএনও মোঃ সম্রাট হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সম্মানিত ডিডিএলজি জনাব মোঃ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।
এই অর্জনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, মণিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ইউএনও মোঃ সম্রাট হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি আরও বড় সাফল্যের মাধ্যমে মণিরামপুরবাসীর জন্য অবদান রাখবেন।