শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু একমাসে এআই ট্রাফিক মামলায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে ১ যুবকের মৃ ত্যু,আহত ১  চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও চেয়ারম্যান অপসারণের দাবিতে বীরগঞ্জে গ্রাহক সমাবেশ পাঁচ ডিআইজি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর গ্রাম আদালত সক্রিয়করণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেন আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন শরীফুজ্জামান

ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও চেয়ারম্যান অপসারণের দাবিতে বীরগঞ্জে গ্রাহক সমাবেশ

মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের উদ্যোগে আমানতের নিরাপত্তা, গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের বিতর্কিত চেয়ারম্যানের অপসারণের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বানও জানানো হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় বীরগঞ্জ পৌর শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বীরগঞ্জ শাখা কার্যালয়ের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গ্রাহকদের ওপর পুলিশি হামলার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন আইবিডাব্লিউএফ এর দিনাজপুর জেলা সেক্রেটারি ও বীরগঞ্জ পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুন নবী বাবু। তিনি বলেন, “ইসলামী ব্যাংকের প্রতি জনগণের দীর্ঘদিনের আস্থা অক্ষুণ্ন রাখতে হলে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যাংককে রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা প্রয়োজন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আইবিডাব্লিউএফ এর বীরগঞ্জ পৌরসভা সভাপতি এবং ইসলামী ব্যাংকের গ্রাহক সার্জেন্ট (অব.) মো. রেজাউল করিম (রেজা), বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহক মুহা. মোসাদ্দেক হোসাইনসহ ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক।

সমাবেশ শেষে বক্তারা আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং খাতে জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং উত্থাপিত দাবিগুলোর দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।



লাইক করুন