রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুরে ১২ দিনে ৬ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১২ দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট ছয়জন মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এর মধ্যে একজনকে উদ্ধার করা হলেও বাকি পাঁচজনের সন্ধানে কাজ করছে পুলিশ।

নিখোঁজদের মধ্যে রয়েছে পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২), আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪) এবং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন (১৫)। এছাড়া সোমবার (৮ জুন) সকালে নালিতাবাড়ীর আড়াইয়ানি বাজার মাদরাসা থেকে নিখোঁজ হওয়া আব্দুল্লাহ আনসারী (১০) নামের এক শিশুকে বিকেলে উদ্ধার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়। পরদিন দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানিয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এর আগে গত ২৭ মে থেকে নিখোঁজ রয়েছে ইসরাফিল হোসেন।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত নিখোঁজ শিশুদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, “নিখোঁজ শিশুদের একজনকে সোমবার উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজনকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

একই সময়ে একাধিক মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। বিশেষ করে অধিকাংশ নিখোঁজ শিশু মাদরাসার শিক্ষার্থী হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তদারকি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।



লাইক করুন