খন্দকার শাহ আলম মন্টুঃ আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৭ নং জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনতার নেতা আসিরুল ইসলাম সেলিম আসন্ন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রার্থী আসিরুল ইসলাম সেলিম এর মত একজন সৎ,যোগ্য ও জনদরদী মানুষকেই নির্বাচিত হলে আলমডাঙ্গা উপজেলাবাসীর কল্যাণ হবে । বিএনপি’র এই নেতা মানুষের সেবা ও উপকার করার মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক কমর্কান্ড শুরু করেন। অসহায় মানুষের কল্যাণ ও সমাজের সেবা করা যেন তাঁর নেশা । তাঁর কাছে সহযোগিতা চেয়ে পায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই তিনি আলমডাঙ্গাবাসীর সবচেয়ে জনপ্রিয় নেতা ।
আগামী উপজেলা নির্বাচনকে ঘিরেই ভোটারদের মাঝে তাঁর পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে । আসিরুল ইসলাম সেলিম কে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোক এ দাবি এখন আলমডাঙ্গা উপজেলাবাসীর । তিনি, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের
আস্থা অর্জন করেছেন।উপজেলার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার প্রসার, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানাক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত ।
আলমডাঙ্গা উপজেলার সচেতন নাগরিক ও মিডিয়া কর্মী সবারই পছন্দের নাম আসিরুল ইসলাম সেলিম সামাজিক কর্মকান্ডের সাথে দীর্ঘ দিন জড়িত । অত্যন্ত কাছ থেকে তাকে দেখেছি । তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ । উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এখন সব চেয়ে জনপ্রিয় ব্যক্তি। তরুণ সমাজের মধ্যেও তার রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা । বিভিন্ন সভা-সমাবেশে তার উপস্থিতি এবং জনসম্পৃক্ততা অন্য অনেকের তুলনায় বেশী । তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হলে আমার মত অনেক মানুষ আছেন যারা তার জন্য জান প্রাণ উজাড় করে নির্বাচন করবে।
খোঁজ নিয়ে জানাগেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নেতা-কর্মী তাঁর সমর্থক । বিএনপি’র নেতা-কর্মীরা বলেন “আমরা আসিরুল ইসলাম সেলিম এর মত একজন যোগ্য প্রার্থী চাই, । যিনি আমাদের সমস্যার কথা বুঝবেন এবং সমাধানে কাজ করবেন। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেন,আসিরুল ইসলাম যোগ্য নেতৃত্বই দলকে এগিয়ে নেবে।তিনি একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতা। আসিরুল ইসলাম সেলিম নির্বাচিত হলে দল আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
“আমরা চাই এমন নেতৃত্ব, তিনার আলোচনা এখন চায়ের দোকান থেকে রাজনৈতিক মহলে তুঙ্গে । সাধারন মানুষের ধারনা বর্তমান প্রেক্ষাপটে আসিরুল ইসলাম সেলিম ভাই এর জনপ্রিয়তা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
আসিরুল ইসলাম সেলিম তার নির্বাচনী প্রচারণায় উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, “আল্লাহর রহমত, জনগণের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। আমি নির্বাচিত হলে জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে নিরলস কাজ করে যাবো ইনশাল্লাহ।