রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত এর অবসর উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ।কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার মহাজন,রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে-এর সিনিয়র সহ-সম্পাদক যীশু সেন।সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত। অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী,কোয়েপাড়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমালিকা সেনগুপ্ত,সিনিয়র শিক্ষক মাকসুদ চৌধুরী,প্রাক্তন সিনিয়র শিক্ষক মো:শফিকুর রহমান কামালী,প্রাক্তন ছাত্রী অমি চক্রবর্তী, সুপ্রিয়া দাশ, সুমিষ্টা দত্ত,শিক্ষিকা কাবেরী চক্রবর্তী,রুম্পী চৌধুরী,নিলীমা ভট্টাচার্য,সোমা কানুনগো,মোসাম্মৎ শিউলী খাতুন,অজিত নাথ,শুভার্থী চক্রবর্তী,মোহাম্মদ আল হাসান প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে সংবর্ধিত অতিথি তপন কুমার দত্তের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।তাঁরা বলেন,নিষ্ঠা,সততা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অসামান্য অবদান রেখেছেন।তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শিক্ষিকা মৌসুমী মুৎসুদ্দী।সংগীত পরিবেশন করেন শিক্ষিকা রুম্পী চৌধুরী ও ছাত্রী সুইটি চক্রবর্তী।নৃত্য পরিবেশন করেন অংকিতা দত্ত।অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।