রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা

মুক্তার হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, ১নং সদিয়াচাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর ৭ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার বিকেলের দিকে এনায়েতপুর হাট চত্বরে লিয়াকত আলী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান মেম্বার, এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ। এসময় এনায়েতপুর থানা কৃষকদের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, ইউপি সদস্য সোহেল মোল্লা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ ওমর ফারুক, স্হল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
‎প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভায়
‎বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘ ১৮ বছর সভাপতির দায়িত্ব পালন করা লিয়াকত চেয়ারম্যানের জীবনি ছিলো বর্ণাঢ্য। দলের ক্রান্তিকালে সম্মুখসমরের এই মানুষটির মৃত্যুর পর এখন তেমন কেউ মনে রাখছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে আগামীতে দল লিয়াকত চেয়ারম্যানের পরিবারকে মূল্যায়ন করবে বলেও আশা প্রকাশ করেন।
‎পরে মরহুম লিয়াকত আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন ইকবাল হোসেন মাষ্টার।



লাইক করুন