মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সোমবার(২০ জুলাই ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালীর আসনের নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিম
এসময় বেলকুচি আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বেলকুচি উপজেলায় মাদক নির্মূলে একটি সমন্বিত মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা অফিসার ইনচার্জকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে মাদকবিরোধী আইন আরও কঠোর করেছে এবং মাদক সংশ্লিষ্ট গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট এবং চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দীর্ঘদিন ধরে চলমান মুকুন্দগাতী এলাকার যানজট নিরসনেও কঠোর নির্দেশনা দেন। এ প্রসঙ্গে তিনি জানান, অল্প সময়ের মধ্যেই সায়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সড়ক ৩৪ ফুট প্রশস্ত করা হবে এবং মুকুন্দগাতী থেকে এনায়েতপুর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে।
এছাড়া তিনি ঘোষণা দেন, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে, আর উপজেলা পরিষদের নিরাপত্তার সার্থে ৬টার পর উপজেলার মুল ফটকের গেইট বন্ধ এবং সাধারণের প্রবেশ নিষেধ থাকবে।
বক্তব্যে সংসদ সদস্য বিশেষভাবে তিনটি বিষয়ে গুরুত্বারোপ করে বলেন মুকুন্দগাতীর যানজট এবং মাছ চাষের জন্য যে জলাশয় রয়েছে প্রশিক্ষিত মাছ চাষিদের যেন প্রদান করা হয়, মাদক নিয়ন্ত্রণ তিনি নিজেই কঠর পদক্ষেপ নিবেন বলে জানান।
সভায় ইউএনও আফরিন জাহান বলেন, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমান আলী,

সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার এবং বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,মুকুন্দগাতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,
সভায় বক্তারা মুকুন্দগাতী এলাকার যানজট, মাদক ও বাল্যবিয়ে নিরসনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ইসরাত জাহান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহম্মেদ (শুভ)অতিরিক্ত দায়িত্ব থাকা মৎস্য কর্মকর্তা,
যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের প্রশাসকরা উপস্থিত ছিলেন।



লাইক করুন