বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামে নিখোঁজের একদিন পর ফাহিম হোসেন নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রায়সা গ্রামের আব্দুল লতিফ মালিথার বাঁশ বাগানের পাশের একটি ডোবা থেকে ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার দুপুর ২ টার সময় ফাহিম হোসেন বাড়ী থেকে নিখোঁজ হয়। সে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আব্দুল করিমের ছেলে।
ফাহিম হোসেনের বাবা আব্দুল করিম জানান, রবিবার দুপুরে খেলার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় ফাহিম। দীর্ঘ সময় পরও সে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সোমবার সকাল ১০ টার দিকে ডোবার পানিতে ফাহিমের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে তার বাবা আব্দুল করিম ফাহিমের মরদেহ বাড়ীতে নিয়ে যান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



লাইক করুন