সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার

দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাণীপুড়া হাজী সুরাত আলীর বাড়ি থেকে বরাদ আলীর বাড়ি পর্যন্ত প্রায় ২৬০মিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় প্রায় ২০০টি পরিবারের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সড়কটি সিসি (cc) ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (২৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের মাটি ভরাটের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে সিসি ঢালাইয়ের প্রস্তুতি চলছে। স্থানীয়দের প্রত্যাশা, অল্প সময়ের মধ্যেই সড়কটির নির্মাণকাজ শেষ হলে বছরের পর বছর ধরে ভোগান্তির অবসান ঘটবে।

কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আমির হোসেন জানান, সরু রাস্তা হওয়ায় নির্মাণসামগ্রী ও যানবাহন প্রবেশে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল। সে কারণে কাজ শেষ করতে কিছুটা সময় লেগেছে। তবে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই সিসি ঢালাইয়ের কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, দীর্ঘ বছর ধরে আমরা এই কাঁচা রাস্তা দিয়ে অত্যন্ত কষ্ট করে চলাচল করেছি। পানির ভিতর থাকতে থাকতে চরম সিমা পার করেছি,রাস্তাটি হওয়াতে আমরা এলাকাবাসী খুব খুশি, ঠিকাদার রাস্তা ভরাটের মাটি না পাওয়ায় নিজ যায়গা থেকে আপন ইচ্ছায় মাটি দিয়ে রাস্তাটি নির্মাণে সহযোগীতা করেছি।রাস্তাটি হওয়ায় আমরা গ্রামবাসী সবাই খুশি।

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিমের সহযোগিতায় সড়কটি বাস্তবায়িত হচ্ছে। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”



লাইক করুন