বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু, আহত ২

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরিক্ষার্থী মিজানুর রহমান মিজান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিজান (১৮) সাবেক পোস্টমাস্টার মৃত কদম আলীর ছেলে। তিনি এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, আজ সকালে নিজেদের বাড়িতে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় বিদ্যুতের খুঁটির টানা তার ৩৩ কেভি ভোল্টের মেইন লাইনে গিয়ে পরলে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা করা হবে । এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।



লাইক করুন