বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

সুনামগঞ্জ তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে পারিবারিক বিরোধে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রাশেদুল হক,চীফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নাম ব্যবহার করে ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষসহ ছাত্রদের নামে করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের মেইন রোডে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধনটি করে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমনন্বয়ক নাই। বাদাঘাটের কিছুসংখ্যক লোক তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে। নিজেদের ভুয়া সমন্বয়ক সাজিয়ে কিন্তু দেশের এই পরিস্থিতিকে পুজি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়কদের দিয়ে ছাত্রসহ নিরপরাধ মানুষের জড়িয়ে একটি মিথ্যা মামলা করানো হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলা উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৩) নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনেয়ক পরিচয় মামলাটি করেন।

বক্তব্যে তারা আরও বলেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের বেশিরভাগই নিরপরাধ ও ছাত্র। এবং তারা তাহিরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। ভুয়া সমন্বয়ক সেজে ছাত্র ও নিরপরাধ মানুষদের আসামি করে ব্যাক্তিগত আক্রোশে মিটানোর জন্য করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মামলা থেকে তাদের অব্যবহিত দেয়ার জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র জুবায়ের আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল হাসান, রাহান আহমেদ, ইমন, আব্দুল্লাহ, আজাহারুল ইসলাম, ইসমাঈল জাদিব প্রার্থীব প্রমুখ।



লাইক করুন