শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

আত্রাইয়ে ভ্যাপসা গরম ও ঘনঘন লোডশেডিং অতিষ্ঠ জনজীবনে

নাসির উদ্দীন(আত্রাই),নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ভ্যাপসা গরম ও ঘনঘন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ। সকালের শুরু হতেই সূর্যের তেজ বাড়তে থাকে।

ভাদ্র মাস পেরিয়ে আশ্বিনের সপ্তাহ শেষ। শরৎকাল এসময়ে এমন ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে একটু শীতল হাওয়া যেন ডুমুরেরফুল। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে থাকলে ও বাতাসে আদ্রতা বেশি থাকায় প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এর সাথে যোগ হয়েছে ঘনঘন বিদুৎ লোড শেডিং বাড়িয়েছে চরম ভোগান্তি । ঘরে বাহিরে সবখানেই এতটা গরম যে স্বস্তি মিলছেনা কোন কিছুতেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গরমের এই অস্বস্তি পোহাতে হবে আরো বেশ কয়েকদিন।
হঠাৎ এমন ভ্যাপসা গরম ও তাপ প্রবাহে ছিন্নমূল শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষদের বেড়েছে দুর্ভগ। অনেকেই ছাতা মাথায় ব্যাবহার করে সারছেন প্রয়োজনীয় টুকিটাকি কাজ।
ভ্যানচালক মনির বলেন গরমে রাস্তায় লোকজন কম ভ্যানগাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে তবুও জীবিকার তাগিদে চালাতে হচ্ছে।
চা দোকানি আলম বলেন ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা এরমধ্যে বিদুৎ বিভ্রাট স্বস্তিতে বসে চা খাবে সে উপায় ও নেই তাই বেচাকেনা একদম কম।
এমন পরিস্থিতি তে গ্রাম্য চিকিৎসক মোস্তাফিজুর বেশি বেশি পানি পান এবং রোদের তাপ পরিহার করার পরামর্শ দিয়েছেন।



লাইক করুন