রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার বেলকুচিতে জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণ, থানায় অভিযোগ বেলকুচিতে দুস্থদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাভারে একাধিক হত্যা মামলার আসামি ইউপি সদস্য সাদেক ভূইয়া গ্রেপ্তার

 সুচিত্রা রায়,চীফ রিপোর্টারঃ সাভারে আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাতে র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার হাজী আবু সাদেক ভূঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করেন।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার ঘটনায় একাধিক মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাদেক ভূইয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।



লাইক করুন