শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

ইসরায়েলের হামলায় বৈরুতে নিহত ২২

অনলাইন ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৈরুতের ওপর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দুটি ভিন্ন এলাকায় দুটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর ফলে আটতলা একটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং অন্য ভবনটির নিচের তলা বিধ্বস্ত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নওয়েরি ও বাসতা নামক দুটি আবাসিক এলাকা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় ২২ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন।

বিভিন্ন গণমাধ্যম বলছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র নিরাপত্তা কর্মকর্তা ওয়াফিক সাফাকে লক্ষ্য করে হামলা করেছে তেল আবিব। তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর আত্মীয়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এদিকে, বৃহস্পতিবারও ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এতে ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে। সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত কিছু ড্রোনকে বাধা দেয়া হয়।



লাইক করুন