শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎

অবসরের সিদ্ধান্ত বদলালেন পলাতক শেখ হাসিনা

অনলাইন ডেস্ক ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেওয়ার আগের অবস্থান থেকে সরে এসেছেন। মঙ্গলবার নয়াদিল্লি থেকে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষায়, গণতন্ত্র আক্রান্ত, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে, নেতা-কর্মীরা কারাগারে এবং সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগও তুলেছেন তিনি।

এর আগে তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন, শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিতে চান। সেই বক্তব্য প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেন, জয়ের বক্তব্য তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত। তিনি আগেও একাধিকবার নতুন নেতৃত্বের কথা বলেছেন এবং আওয়ামী লীগের বিগত দুটি কাউন্সিলেও তরুণ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে শেখ হাসিনা স্পষ্ট করেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের পরেই তিনি অবসরে যাবেন।

দলের ভবিষ্যৎ নেতৃত্ব প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ কারও পারিবারিক সম্পত্তি নয়। কাউন্সিলের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে নতুন কাউন্সিলের মাধ্যমে মেধাবী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্বে আনার পরিকল্পনা ইতোমধ্যেই নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বলেন, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে তিনি ফিরবেন এবং তাঁর প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, পাকিস্তানি শাসক, সামরিক শাসক বা খুনিরা যেমন আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে।

 



লাইক করুন