গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে ১৩ অক্টোম্বর রবিবার মুকসুদপুর উপজেলার তিনটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এদিন বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ বাজার, মোচনা ইউনিয়নের ডুমুরিয়া বাজার ও জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচরে মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩জন ইলিশ মাছ বিক্রেতার নিকট হতে ৬৮কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ৩জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: খায়রুল ইসলাম পাভেল এবং মুকসুদপুর থানা পুলিশ।
জব্দকৃত মাছগুলো উপজেলার ৬টি এতিমখানা এবং ২টি অর্ফানেজ চার্জে বিতরণ করা হয়েছে।