এ বছর আমাদের বাড়ি থেকে জেনারেশন জেড -এর দুইজন পরীক্ষার্থী ছিল!
– বজলুর রহমান, দর্শনা, চুয়াডাঙ্গা!
আজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ফল প্রকাশিত হয়েছে! এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এ গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮। মঙ্গলবার এই হার ছিল ৭৮ দশমিক ৬৪। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।
এবছর আমাদের বাড়ি থেকে জেনারেশন-জেড এর দুইজন পরীক্ষার্থী ছিল! এইচএসসিতে তারা দুজনে জিপিএ ফাইভ পেয়েছে। একজন আমার ভাগিনা তাহমিদ মিশমাম! অন্যজন আমাদের ছোট পুত্র আদিব আদিপ্ত।
মিসমাম বেশ খানিকটা ভালো করেছে। তার ফলাফলের সাথে সোনালী বর্ণ যুক্ত হয়েছে। তাদের ভবিষ্যৎ আরো ভালো হোক এই প্রত্যাশা আমার। সেই প্রত্যাশা পূরণে আপনাদের আশীর্বাদ আশা করছি!
শুভকামনা সকল এইচএসসি পরীক্ষার্থীর প্রতি! যারা ভালো করেছে তাদেরকে অভিনন্দন! যারা কম ভালো করেছে তাদের প্রতি আহ্বান জীবন থেমে থাকার নয়! সামনে তাকিয়ে জোর কদমে হাঁটার জন্য আহবান থাকবে সব সময়!