শেখ সাজু, সাংস্কৃতিক প্রতিবেদকঃ
দর্শনার কিংবদন্তি কণ্ঠ শিল্পী ওস্তাদ মোস্তাক আহমেদ মনা ভাইয়ের ৬৪তম জন্মদিন উৎযাপিত হলো।
নাট্যজন রমিজ মল্লিকের উপস্থিতিতে মিল্টন কুমার সাহার সঞ্চালনায় গানে-গল্পে মেতে ওঠে আয়োজনস্থল।
আলোচনার মাধ্যমে গুণী শিল্পীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান কণ্ঠ শিল্পী টিটো খান, কণ্ঠ শিল্পী জসিম শাহ, কণ্ঠ শিল্পী শেখ সাজু, কণ্ঠ শিল্পী আব্দুস সালাম, সংগঠক আনোয়ার জোয়ার্দার, কণ্ঠ শিল্পী সালাম কিবরিয়া, কণ্ঠ শিল্পী আবু তাহের, কণ্ঠ শিল্পী রাশেদ মল্লিক ও দর্শনা ফারিয়ার সাধারণ সম্পাদক ফাইজুল আজিম সাঞ্জা প্রমুখ।
কেক কাটা শেষে শিল্পী আবেগ আপ্লূত হয়ে পরেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।