মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক পাশ করেছেন নিহত আবু সাঈদ

ইয়াসির আরাফাত মিলন

 

ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সিজিপিএ ৩ দশমিক ৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। ইংরেজী বিভাগের মেধাতালিকায় সাঈদের অবস্থান ১৪তম। রোববার (২০ অক্টোবর) এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছিলেন আবু সাঈদ। গত ১৪ অক্টোবর প্রকাশিত ফলাফলে বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রংপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তাকে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে দেশে-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।



লাইক করুন