বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সাভারে পালিত হলো নিরাপদ সড়ক দিবস

সাভার থেকে কাজী বিপ্লব:

“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাভারেও নানা আয়োজনে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেল ও উপজেলা প্রশাসনের আয়োজনে সাভার উপজেলা পরিষদের বিজয় একাত্তর সন্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার।

এ ছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে এ দিবস পালন উপলক্ষে সকালে ঢাকার প্রবেশদ্বারখ্যাত আমিন বাজারে র‍্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা।
সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন দিক নির্দেশনা মু্লক বক্তব্য রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, গাড়ির চালকদের যেমন আইন মেনে গাড়ি চালাতে হবে তেমনি পথচারীদেরও তাদের জায়গা থেকে সচেতনতা হলেই আমাদের এ আয়োজন সার্থক হবে।

বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খান বলেন, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভাবে রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে উত্তরনের জন্য পথচারীসহ সকলকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।



লাইক করুন