মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ৩৬ বােতল ফেনসিডিলসহ এখলাছ মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃত এখলাছ গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। আটককৃত এখলাছ একজন মাদক ব্যবসায়ি বলে র‌্যাবের পক্ষ থেকে জানানাে হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা বালিয়াঘাট গ্রামে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ (পিপিএম) জানান, শনিবার সকালের দিকে একজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোভ্যানযোগে গাংনী উপজেলার কাজীপুর হতে মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বামন্দী বাজারের দিকে যাচ্ছিল। এসময় অটােভ্যানটি গতিরােধ করে এখলাছ মিয়াকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৩৬ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং তার ব্যবহৃত ১টি মােবাইলফােন জব্দ করা হয়। আটককৃত এখলাছকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



লাইক করুন