মুসলিমা খাতুন
রঙ বদলানো যাদের পেশা
তাদের বিশ্বাস কি?
আলকাতরায় রঙ মিশিয়ে-
তারা বলবে ঘি!
গিরগিটিও তাদের দেখে-
হয়ে যায় চুপ,
মানুষের মতো তাদের নাই-
এক হাজার রূপ!
সুখের সময় তারা দেখি-
আশেপাশে ভাসে,
বিপদ এলে দূরে দাঁড়িয়ে-
মুচকি মুচকি হাসে!
তারা হলো দুধের মাছি-
সুসমের ভ্রমর,
কোন কাজে আসে না-
যদি ভাঙ্গে কোমর!
বলি শুনো ও ভাই-
ওদের কথা ছাড়ো,
বিপদে যাদের পাশে পাবে-
তাদের হাত ধরো!

কলমেঃ
মুসলিমা খাতুন
জীবননগর-চুয়াডাঙ্গা।