সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

৫ হাজার কোটি টাকা লুটে নেয়া হলো আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে !

এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী পক্ষ হতে সামান্য কয়েকজন চেয়ারম্যান হলেও আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ছিলো জয় জয়কার। যেখানে নৌকার প্রার্থীর সাংগঠনিক শক্তি ছিলো এবং অঢেল অর্থ ব্যয় করেছে, সেখানেই শুধু তারা বিজয়ী হতে পেরেছে; অন্যথায়, ফলাফল চলে গিয়েছে আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ঘরে। তবে এবার নৌকা পাওয়ার জন্য টাকা খরচ না করে টাকার বিনিময়ে বিকল্প পথে বিজয় অর্জনের দিকেই প্রার্থীদের ঝোক বেশী ছিলো।

নির্বাচন নিরপেক্ষ করার নামে কোন কোন প্রার্থীর নিকট থেকে হাতিয়ে নেয়া হয়েছে বিপুল পরিমান অর্থ। আবার নির্বাচনকে প্রভাবিত করে বিজয় পাইয়ে দেয়ার নামেও নেয়া হয়েছে মোটা অংকের টাকা। দায়িত্ববান অরাজনৈতিক কর্তৃপক্ষ এবং তাদের সহযোগিরা লুটে নিয়েছে ৪৫৭১ টি ইউনিয়নের আনুমানিক ২২,৮৫৫ জন চেয়ারম্যান (প্রতি ইউনিয়নে ৫ জন ধরে) এবং দুই লক্ষাধিক মেম্বার (প্রতি ইউনিয়নে ৫০ জন ধরে) প্রার্থীর বিপুল পরিমান অর্থ।

প্রতিটি ইউনিয়ন থেকে ৪০ লক্ষ হতে ২ কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয়েছে; সারা দেশে যার পরিমান ৬/৭ হাজার কোটি টাকার কম হবে না। তার মধ্যে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকেই লুটে নেয়া হয়েছে অন্ততঃ ৫ হাজার কোটি টাকা।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও অরাজনৈতিক কর্তৃপক্ষ ও তাদের সহযোগিদের দ্বারা তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থ এভাবে লুটে নেয়াটা কিছুতেই মেনে নেয়া যায় না; দলীয় হাই কমান্ডের নজর দেয়া অত্যন্ত জরুরী। নতুবা আওয়ামী লীগকে অনেক বড় খেসারত দিতে হবে।

কলমেঃ
নাজনীন আলম
গৌরীপুর, ময়মনসিং



লাইক করুন