সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

চুয়াডাঙ্গায় পান বরজের পিছন থেকে টিকটকার মুন্নির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার একটি পান বরজের পিছন থেকে পুলিশ আলমডাঙ্গার এক টিকটকার নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকাল ৭ টায় স্থানীয়রা চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি-বোয়ালমারি গ্রামের মাঝামাঝি এলাকার একটি পানবরজের পিছনে ৩০/২৫ বছরের অর্ধগলিত এক নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে এটি১০/১২দিন আগের মরদেহ ।কারণ মরদেহটির মুখমণ্ডলসহ শরীরের অধিকাংশই পচে গলে গেছে।

দুপুরে মরদেহর পরিচয় সনাক্ত করা গেছে। মরদেহটি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের জোয়ার্দ্দার পাড়ার মৃত খোয়াজ আলীর মেয়ে খালেদা আক্তার মুন্নি(২০)’র বলে জানা গেছে। সে ছিল স্বামী পরিত্যক্তা, উচ্ছৃংখল জীবন যাপন ও অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল বলে তার প্রতিবেশীরা জানায়। সে ফেজবুকে টিটটকার মুন্নি নামে বেশী পরিচিত ছিল।পুলিশ মরদেহটির রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পরিদর্শক (ওসি) খালেদুর রহমান মরদেহটির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করছি প্রায় ১০/১২ দিন আগে মৃত্যু হয়েছে। তার শরীরের অর্ধেক অংশ পচে গলে গেছে। পোকা লেগে গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।



লাইক করুন