সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক এমপি টিপু কারাগারে

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন। এর আগে হেফাজত থেকে তাকে কারাগারে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার সাব ইন্সপেক্টর ফোয়াদ আহমেদ। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি সকালে ৯টা ৫০ এর দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় এ বছরের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীসহ এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১নং আসামি।



লাইক করুন