জীবন কথা—প্রকৃতি ও মানব, ওতপ্রতভাবে জড়ানো।
মন কেন সাগরের খুব কাছে ছুটে যেতে চায়, কারণ মানব শরীরের আশি ভাগের বেশি হলো পানি। আর মন কেনো সাগরের মোহনার সাথে মিশে যেতে চায়, কারণ চির যৌবনের তারুণ্যে উত্তাল ঘুর্ণিয়মান তরঙ্গ নিয়ে ছুটে চলা মোহনার মতো, মানুষের মন ও যৌবন, সেই জৈবিক টান মোহনার কাছে টেনে নিয়ে যায়। মহাজাগতিক এই মানব পানিকে পৃথিবীর পানি ডাকতে থাকে, আত্মার টানে।
কিছু মানুষ জীবনভর শুধু অপ্রয়োজনীয় চিন্তা করেই যায়, গতকাল থেকে করব পর্যন্ত। তারা জীবনের অধিকাংশ মূল্যবান সময় নষ্ট করে অপ্রয়োজনীয় কথা ভাবতে ভাবতে। বর্তমান’কে অবহেলা করে। কিন্তু সঠিক সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেয় না। তাদের জীবনে উত্তম কোনো কিছুই হয় না। সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎ এবং অতীত নিয়ে ভেবে কোনো লাভ হয় না, বরং সময় নষ্ট হয়। শুধু বর্তমান’ই হচ্ছে আসল সময়। বর্তমান নিয়ে ভেবে জীবনে সদ্ব্যবহার করা দরকার।
কলমে- রূপা বাড়ৈ