মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

শালিখায় ইকোপার্কের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচী

শালিখা মাগুরা সংবাদদাতাঃ মাগুরার শালিখা উপজেলা পরিষদ ইকোপার্কের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার ১৫ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ ইকোপার্ক প্রাঙ্গনে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইকোপার্কের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম৷

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, সহকারি কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের নায়েবে আমির আধ্যাপক লিয়াকত আলী শিকদার,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ হাসিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,হোসাইন শিকদার,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,উপজেলা যুবদলের সচিব নয়নুজ্জামান নয়ন, ছাত্রনতার পক্ষে ফারহানুল ইসলাম শাকিল৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব রায়৷ এছাড়াও বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷

আলোচিত কণ্ঠ /মুন্সী হাবিবুল্লাহ



লাইক করুন