সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

গল্প- কবিতায় সংসার —”

গল্প- কবিতায় সংসার

– মরিয়ম সেতু

কত শত কবিতা পড়েছিলাম ছোট বেলায়,
অবেলায় এসে
পিয়াজ মরিচের ভিড়ে
হারিয়ে ফেলেছি সব কবিতা!

এখন কবিতা মানে
দুপুরে কি রান্না করবো –
ভাবতে ভাবতে শব্দের পংত্তিমালা
হয়ে যায় তেজপাতা।

এখন কবিতা মানে
চুলা জ্বালাই,চা বানাই_
লে বাবা নাস্তা কর,
করে উদ্ধার কর আমায়।

দুপুরে ভাবি,
অলস বিকেলে লিখব বলে একটি কবিতা,
পোড়া কপাল আমার,
বিকেলের কবিতায়-জড়ো হয়
ভাজা পোড়া তেলে পোড়া পিঁয়াজু-সমুচায়।

সন্ধ্যা নামে যখন,
ঝিরিঝিরি হাওয়ায়
মন দোলে-
পোলাপানের ক্যান-ক্যানিতে ঝড় উঠে,
সেই ঝড়ে শুভ রাত্রির প্রহর গুনি
ভাতে ডালে আর তরকারির ঝোলে।

ভাবতে ভাবতে আসে রাত,
শরীরে বাসা বাঁধে বাত,
এ-কাত ও-কাত করে
রাত পেরিয়ে আসে ভোর।

হায় হায় পোড়া কপাল আমার,
সকালে এসে বুয়া বলে
আফা -গো দরজাটা এবার খোলো!

এবার বুয়ার পিছে ছুটাছুটি,
নাই যে আমার ছুটি-
বুয়ারে তুই এবার থাম,
কবিতা ফুরায়ে যায়
বাজারের থলে হাতে
জামাই এসে বলে,
এবার মুছে দাও ঘাম-

এভাবে সংসার আমার
কবিতা গল্পে ভরে যায়
ছন্দের দন্দের হিসাব নিকাশে
বয়স যে বেড়ে যায়।

এভাবে সংসারে আমার
কবিতা গল্পে ভরে যায়,
ছন্দের দ্বন্দের হিসাব নিকাশে
বয়স বেড়ে যায়।



লাইক করুন