সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে তরুনের মৃত্যু

শামীমুল ইসলাম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে বাবা-মায়ের সাথে অভিমান করে বসত ঘরের শয়নকক্ষ ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মো. হুজরাত রাফি নামের এক তরুন আত্মহত্যা করেছেন।

গতকাল শনিবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ওই তরুনের চাচার বসত ঘরে এঘটনা ঘটে। খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ নিহত তরুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত তরুন মো, হুজরাত রাফি পৌসসভার ৩ নম্বর ওয়ার্ডে রিপন মাহামুদের ছেলে।

পুলিশ জানায়,নিহত তরুনের সম্প্রতি সময়ে বাব-মায়ের ডির্পোস হয়। পরে তিনি চরফ্যাশন সদরের জেলা পরিষদ মার্কেটে তার চাচা হাসান মাহামুদের দোকানে তার সাহায্য করতো পাশাপাশি তার ছোট বোনকে নিয়ে দাদা-দাদীর সঙ্গে তার চাচার আশ্রয়ে তার ভাড়া বাড়িতেই থাকতো। বাবা- মায়ের ডির্পোস ও শিশু বোনকে নিয়ে তিনি নানা সময় মোবাইল ফোনে বাবা মায়ের সাথে ঝগড়া বিবাধ করতেন। এনিয়ে ছেলে রাফি মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে ওই তরুন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ নিহত তরুনের মরদেহ উদ্ধার করেন। সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠনোর প্রস্তুতি চলছে।



লাইক করুন