মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সাকী মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী ফজিলা খাতুনকে (৬০) আটক করেছে র‌্যাব। শনিবার (১৬ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটক নারী মাদক কারবারী দুর্লভপুর দক্ষিণপাড়ার মরহুম আব্দুল মজিদের স্ত্রী।

মেহেরপুরের গাংনী র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ শনিবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে এক হোয়াটসঅ্যাপ বার্তায় সংবাদকর্মীদের জানান, গোপনে খবর পাওয়া যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দক্ষিণপাড়ার জনৈক আব্বাসের বসতবাড়ীর পূর্ব দিকের রান্না ঘরে একটি স্টিলের বাক্সের ভিতরে বিক্রির জন্য গাঁজা রাখা আছে। ওই তথ্যের ভিত্তিতে তারই নেতৃত্বে কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হকসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে ফজিলা খাতুনকে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

আটক ফজিলা খাতুনকে উদ্ধার করা গাঁজাসহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।



লাইক করুন