হামিদুল হক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি:
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে ও রাইগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর,২৪) বেলা ৩.০০ মিনিটে পৌরসভার ৮ নং ওয়ার্ডের হেরোইন পল্লীখ্যাত রাইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর ৮ নং ওয়ার্ডের উদ্যোগে মাদকবিরোধী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সিয়াম প্রধানের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক গ্রহণ মানেই মৃত্যু অবধারিত। মাদকের সাথে যুক্ত কাউকেই ছাড় দেয়া হবে না।” অবিলম্বে তিনি মাদকব্যসায়ীদের ব্যবসা বন্ধ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন। তাজুল ইসলাম মিলন বলেন, জামায়াত সব সময়ই মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই অবস্থানের পরিবর্তন হবে না। কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় তাহলে জামায়াত তাদের পুণর্বাসনের দায়িত্ব গ্রহণ করবে”।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলার অফিস সম্পাদক ও সাবেক সেনা সদস্য আইনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক নির্মূল করতে ইসলামী সমাজ বিনির্মানের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
এছাড়া আরো বক্তব্য রাখেন-পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদয়ালয়ের(অবঃ) শিক্ষক আমজাদ হোসেন, গাইবান্ধা জেলা বিএনপির গ্রাম সরকার বিষয় সম্পাদক আব্দুল আউয়াল প্রধান, পৌরসভার পেশাজীবি পরিষদের সেক্রেটারি গোলজার সরকার রাজীব, রাইগ্রাম ইউনিট সভাপতি সাইফুল ইসলাম, মাদক নির্মূল কমিটির অন্যতম সদস্য সোহান ইসলাম, কৃষিজীবী পরিষদের রাইগ্রাম সভাপতি মন্টু মিয়াসহ আরো অনেকে।
মাদক বিরোধী সমাবেশটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন, কাবিল মিয়া, আল ফরিদ ও শামীম হাসান।