সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

মুজিবনগর উপজেলার মােনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর গ্রেফতার

কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মােনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত মফিজুর মুজিবনগর উপজেলার মােনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে। রবিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম এবং স্কােয়াড কমান্ডার এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ক্যাম্প কমান্ডার আশরাফউল্লাহ পিপিএম জানান, চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাসপাতাল এলাকায় মফিজুর রহমান অবস্থান করছে এমন গােপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানাে হয়। অভিযানে মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মফিজুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরােধী কার্যকলাপের অভিযােগে গত ১৯ আগস্ট মেহেরপুর সদর থানায় একটি মামলা হয় । যার মামলা নং-৬। মামলার পর থেকে সে আত্মগােপনে ছিল। সােমবার তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



লাইক করুন