মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

দামুড়হুদায় সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন

সভাপতি হাফিজুর রহমান কাজল; সাধারণ সম্পাদক শাহজালাল বাবু


সিনিয়র স্টাফ রিপোর্টার: দামুড়হুদা প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। বুধবার বেলা ১০ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান কাজল অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে সভার শুভ সূচনা করেন।প্রথমে আলোচ্য সূচি অনুযায়ী প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা শাখার কমিটি গঠিত হয়।

সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হন দৈনিক যশোর বার্তা ও দেশ চ্যানেল ‘র জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক আলেচিত কন্ঠের সিনিয়ার ষ্টাফ রিপোর্টার হাফিজুর রহমান কাজল। সাধারণ সম্পাদক মনোনীত হন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়া কালবেলার প্রতিনিধি শাহজালাল বাবু। নয় সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন মোঃ মোজাম্মেল শিশির সহ-সভাপতি, মো:বিল্লাল হোসেন সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ মেহেদী হাসান মিলন সংগঠনিক সম্পাদক, মোঃ খালেকুজ্জামান অর্থ সম্পাদক,।কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ মাহবুবুর রহমান বাবু , প্রেসক্লাবের সভাপতি শামসুদ্দোহা পলাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। সাংবাদিক সমিতির এই কমিটিকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা।



লাইক করুন