সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

পলাশবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুিষ্ঠত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

দেশের অন্যতম ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পলাশবাড়ী ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকালে মেসার্স আমিরুল ইসলাম এন্টারপ্রাইজ আয়োজনে আমলাগাছী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা দেখতে দর্শকের ঢল নামে। ফাইনালে পলাশবাড়ী ওয়ান স্টাের ফুটবল কোচিং একাডেমি একাদশ ও আমলাগাছী স্পোর্টিং ক্লাব
মুখোমুখি হয়। আমলাগাছী স্পোর্টিং ক্লাব একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী ওয়ান স্টাের ফুটবল কোচিং একাডেমি।

ফাইনাল খেলার প্রধান আকর্ষণ ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সকিউটিভ চিত্রনায়ক আমিন খান। তাকে দেখতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধদের সমাগম ঘটে।বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আমিরুল ইসলাম এন্টারপ্রাইজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম,ওয়ালটনের ডিভিশনাল সেলস ম্যানেজার মওদুদ পারভেজ মামুন,এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) শহীদুজ্জামান রানা উপস্থিত ছিলেন।

চিত্রনায়ক আমিন খান বলেন,আজকে সত্যি অনেক আনন্দ লাগছে।দেশের মানুষের প্রাণের খেলা, হৃদয়ের খেলা হলো ফুটবল। আমরা ওয়ালটন থেকে দেশের খেলাগুলোকে স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছি একটিই কারণ,যেন তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। যত বেশি খেলাধুলা করবে,খেলার মাঠে থাকবে,ততই তারা মাদক থেকে দূরে থাকবে। একমাত্র খেলাধুলাই পারে এই প্রজন্মকে সুন্দর রাখতে এবং সুন্দর ভবিষ্যত গড়তে। এজন্য ওয়ালটন ব্যবসার পাশাপাশি সারা বাংলাদেশের খেলাধুলার স্পন্সর করে যাচ্ছে। এটি সারা বছরব্যাপী চলমান থাকবে।

 

আশরাফুল আলম,শাহিন/আলোচিত কণ্ঠ



লাইক করুন