মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্মবিরতি

পিরোজপুর প্রতিনিধি :

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন সচিবালয় করতঃ অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের কে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম – ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম – ১২তম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা।

সোমবার (৫ মে) সকালে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের সামনে সকাল সাড়ে নটা হইতে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। এ সময় দূর দূরান্ত থেকে আসা বিচার প্রত্যাশীরা দুর্ভোগের সম্মুখীন হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ খান, সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম, সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু, ও মো: মাইনুল ইসলাম প্রমূখ।

 

এস এম মুর্শিদ পিরোজপুর



লাইক করুন