যশোর ব্যুরো
রোববার ২৫ মে ২০২৫ দুপুরে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স হলে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) যশোর, মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) যশোর, রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর, রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, “খ ” সার্কেল, যশোর, আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর, সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন ), যশোর সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।