শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক মৃত্যু শয্যায়

মুস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হুসাইন আহমেদ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত হুসাইন আহমেদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের গাংপাড়ার মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বিচুলি ব্যবসায়ী।

সোমবার (৯ই জুন) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের অদূরে দশপকোট নামকস্থান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনাগামী লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চুয়াডাঙ্গায় আসছিল এই যুবক। পরে বৈদ্যুতিক তারে লেগে ছিটকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন।

আহত হুসাইনের বোন রুমি খাতুন আলোচিত কণ্ঠ কে বলেন, আমার বড় বোনের শ্বশুর বাড়ি কুষ্টিয়ার পোড়াদহ থেকে ট্রেনযোগে বাড়িতে আসছিল হুসাইন। শুনেছি ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাচ্ছি।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি আলোচিত কণ্ঠ কে বলেন, মাথায় একপাশে গভীর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।



লাইক করুন