সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

মুক্তির পর কারাচত্বরেই স্ত্রীকে বাইকে বসিয়ে ঘুরলেন নোবেল

মিতা শাহিনা, স্টাফ রিপোর্টারঃ বিনোদন জগতের সংগীতাঙ্গনের কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ধর্ষণকাণ্ডে কারাগারে বিয়ে করেন। গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেলের সঙ্গে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। এতে দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। সেই সময় বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।

এ নিয়ে দেশজুড়ে তৈরি হয় বিতর্কের ঝড়। তার আগে গত ২০ মে ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেফতার হন গায়ক নোবেল। অভিযোগে বলা হয়, সেই নারীকে তিনি সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। পরে মামলার শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে মামলার বাদীকে বিয়ে করার আদেশ দেন।

সেই অনুযায়ী, ধর্ষণ মামলায় গ্রেফতার এবং কারাগারে বিয়ের পর গায়ক মাইনুল আহসান নোবেল জামিনে কারামুক্ত হন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এদিকে জামিনের খবর পেয়েই নোবেলকে নিতে আসেন তার নববধূ প্রিয়া। পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারাচত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান। এ সময় উভয়কে হাসিখুশি দেখা যায়।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একেএএম মাসুম বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে।



লাইক করুন