সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ট কৌতুক অভিনেতা

দিলদার ১৯৪৫ সালের ১৩ই জানুয়ারী চাঁদপুর জেলায় জন্ম গ্রহন করেন –
তিনি মাত্র মেট্রিক পাশ পর্যন্ত পড়া শুনা করতে পেরেছিলেন-
তারপর কাজের সন্ধানে ঢাকাতে আসেন কৌতুক অভিনেতা দিলদার – তিনি কাজের ফাঁকে ফাঁকে মন্চে নাটকে অভিনয় করতেন –
এরপর চলচ্চিত্রে সুযোগ পান ” কেন এমন হয় ” ছবিতে অভিনয়ের – ছবিটি ১৯৭২ সালে মুক্তি পায়। কিন্তু সেই সময় – হাবা হাসমত, সাইফুদ্দিন,খান জয়নুল, রবিউল,টেলি সামাদ, মতি,আফগানী সহ বেশ কয়েক জন বিখ্যাত কৌতুক অভিনেতার দাপটে – দিলদার কে মনে রাখার মতো কিছুই ছিলো না দর্শকদের – কিন্তু তিনি ছোট খাট চরিত্রে অভিনয় করতেই থাকেন – পিছ পা হননি এক পাও
কিন্তু আসে সেই মহেন্দ্র ক্ষন =
১৯৮৯ সালে মুক্তি প্রাপ্ত বাংলাদেশের সর্বাধিক ব্যাবসা সফল ছবি ” বেদের মেয়ে জোসনা ” ছবিটি যখন মুক্তি পেলো – তখন সারা বাংলাদেশ কেঁপে উঠল কৌতুক অভিনেতা ” দিলদারের ” অভিনয় দেখে –
আর পেছনে তাকাতে হয়নি দিলদারকে – চলচ্চিত্রের সব কমেডিয়ানদের পেছনে ফেলে – এক লাফে স্টার বনে যান – দিলদার
তার চলচ্চিত্রের দীর্ঘ অভিনয়ের ক্যারিয়ারে প্রায় – ১০০০ ( এক হাজার) ছবিতে অভিনয় করে – বাংলাদেশের সব কৌতুক অভিনেতাদের পেছনে ফেলে দেন – এই কৌতুক সম্রাট – দিলদার
তার জনপ্রিয়তা এতোটাই তুঙ্গে ছিলো যে, তার উত্থানের মুল কারিগর বিখ্যত পরিচালক – তোজাম্মেল হক বকুল – তাকে প্রধান নায়ক হিসেবে ” আব্দুল্লাহ ” ছবিটি নির্মান করেন – এখানে বিখ্যাত অভিনেতা ও প্রযোজক বাঁধা দিয়েছিলেন – কিন্তু পরিচালক বকুল তা শোনেননি – তার বিপরিতে কোন নায়িকা রাজী না হলে – শেষে বিখ্যাত নায়িকা ” নুতন ম্যাডাম ” রাজী হন, এবং বলেন জীবনের সব অর্জন আমার এইবার শেষ – কারন দিলদারের নায়িকা হতে হলো –
যেখানে – নায়ক রা রাজ্জাক, ফারুক, উজ্জল, জাফর ইকবাল, ওয়াসিম, সেহেল রানা, জাভেদ, আলমগীর, বুলবুল আহমেদ, মাহমুদ কলি, জসিম, ইলিয়াস কান্চন,মিঠুন চক্রবর্তী – সহ অসংখ্য সুপারস্টার নায়কদের নায়িকা ছিলাম আমি –
যাই হোক ” আব্দুল্লাহ ” ছবিটি এতোটা ব্যাবসা সফল হরো যে, চলচ্চিত্রের সবার মাথা খারাপ হয়ে গেল –
তিনি ২০০৩ সালে ” তুমি শুধু আমার ” ছবিতে শ্রেষ্ট কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন –
আর এই ২০০৩ সালের ১৩ই জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই কৌতুক সম্রাট – দিলদার
তিনি যে সব নায়িকাদের সাথে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন – তাদের নাম উল্লেখ করলাম –
১. নাসরিন
২. বিনা
৩. জেসমিন
৪. রাশেদা
৫. সুমা
৬. মর্জিনা
৭. কারিশমা
৮. শাহিনা
৯. বেলী
১০. নুতন
মৃত্যু কালে তিনি রেখে গেছেন + তার স্ত্রী রোকেয়া বেগম, দুই মেয়ে – বড় মেয়ের নাম – মাসুমা আক্তার আর ছোট মেয়ের নাম – জিনিয়া আক্তার
এই কৌতুক সম্রাট দিলদারকে নিয়ে লেখা শেষ করা সম্ভব নয় – তাই ক্ষমা চেয়ে নিয়ে শেষ করলাম –
তার সাথে আমার বেশ কয়েকটি ছবিতে কাজ হয়েছিল – আমি সেই সব ছবির – সহকারী পরিচালক – ছিলাম –
দিলদার ভাই অত্যন্ত ভদ্র এব্ং মিশুক টাইপের মানুষ ছিলেন – প্রচন্ড হাসিতে পারতেন ইউনিটের সবাইকে – এব্য প্রচন্ড রাগীও ছিলেন –
দিলদার ভাই আল্লাহ যেন আপনাকে জান্নাত বাসী করেন-
রবিউল ইসলাম রাজ চলচ্চিত্র পরিচালক



লাইক করুন