রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

এবার কাজান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘মাস্তুল

রাকিব হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রাশিয়ার কাজানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। এবার সে তালিকায় যুক্ত হলো ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। এটা শুধু কাজান নয়, চলতি বছরের সেপ্টেম্বরে স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে ‘মাস্তুল’ বলে জানান নির্মাতা।

‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে ‘মাস্তুল’।

‘মাস্তুল’ সিনেমায় ফুটে উঠেছে জলে ভাসমান জাহাজিদের জীবনের গল্প। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা প্রমুখ।

এদিকে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। এক জোড়া কবুতর ও গ্রামীণ শৈশব স্মৃতি কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। আর তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্মাণ করেছেন অ্যাঞ্জেলস রালিস। এতে উঠে এসেছে ১২ বছরের এক সাহসী মেয়ে আফরিনের গল্প, যার বসবাস ব্রহ্মপুত্রের এক প্রত্যন্ত দ্বীপে। আকস্মিক বন্যার পর জলবায়ু উদ্বাস্তু হয়ে বাবাকে খুঁজতে বের হয় সে। অভিনয়ে ছিলেন আফরিন খানম, বন্যা আক্তার ও ফিরোজা বেগম প্রমুখ।



লাইক করুন