রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

শেফালির ওপর যে কারণে ক্ষুব্ধ হয়েছিলেন সালমান

মুম্বাই প্রতিনিধিঃবিনোদন জগতের মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছরেই থমকে গেছে তার জীবন। যদিও তার কাজকর্ম মনে রেখেছেন দর্শকরা। জনপ্রিয় ‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালেই বলিউডে পদার্পণ ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায়। তবে ক্যামিওর চরিত্রে। বারুদের মতো যেমন জ্বলে উঠেছিলেন, তেমনই উধাও হয়ে গিয়েছিলেন শেফালি তারাবাতির মতো।

২০০২ সাল সবে ইন্ডি পপ গান শুরু হয়েছে টেলিভিশনে। ঝলমলে পোশাকে নাচতে নাচতে এলেন সেই তরুণী। কেউ তাকে চেনেন না তখনো, কিন্তু চিনে নিলেন এক রাতেই। নিমেষে ভাইরাল ‘কাঁটা লাগা’ গানের ভিডিও। পায়ে পায়ে আগুন! গায়ে সেই ‘কাঁটা’ এসে লাগছে দর্শকদেরও। গোটা ভারত বুঁদ তার গানের মূর্ছনায়। এই শেফালির গান শুনেই ক্ষুব্ধ হন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।

সেই সময় শেফালির এই গান যখন প্রকাশ পায়, তখন খোদ ক্ষুব্ধ হন উপমহাদেশের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

আপত্তি জানিয়েছিলেন ভাইজান। এই গানের নির্মাতা বিনয়কে ফোন করে সালমান বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেন, এসব যৌন উদ্দীপক কাজ করা বন্ধ করো তোমরা। মানুষ ভালো যখন, ভালো কাজ কর। যদিও সালমানের কথায় কান দেননি তারা। ‘কাঁটা লাগা’র পর ‘কলিয়োঁ কা চমন’, ‘চড়তি জওয়ানি’র মতো হিট হিন্দি গানের রিমেক করেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও জুটি। পরে অবশ্য শেফালি সালমানের সঞ্চালনায় ‘বিগ বস্ ১৩’ এ অংশ নেন, সেই সময় শেফালির সঙ্গে সৌজন্যের সম্পর্ক ছিল অভিনেতার।



লাইক করুন