রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

শেফালির শেষকৃত্যে ‘হাতজোড় করে’ যা বললেন স্বামী

মুম্বাই প্রতিনিধিঃ কাঁটা লাগা’খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু হয়েছে গত শুক্রবার। শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল শনিবার (২৮ জুন)। শেষকৃত্য সম্পন্ন শেষে সবার উদ্দেশ্যে যে কথা বলেন অভিনেত্রীর স্বামী পরাগ।

চুল উসকো খুশকো, একগাল দাড়ি। শুক্রবার রাত থেকে ঝড় বয়ে গেছে তার জীবনে৷ মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেছে পরাগের জীবন। শেফালির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ফটোসাংবাদিকরা প্রতি মুহূর্ত তাকে ধাওয়া করে বেড়াচ্ছেন। স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে তিনি বললেন, ‘আপনারা দয়া করে এ রকম করবেন না৷ প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।’

২৭ জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মায়ানগরী। শনিবার বিকালে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তার মা। শেষযাত্রায় স্ত্রীর কপালে এঁকে দেন চুমু। শেষবারের মতো মেয়েকে দেহ আগলে বসেছিলেন শেফালির মা। কেন মৃত্যু হলো অভিনেত্রীর?

শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে সবার মনে। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এদিন জানানো হয়েছিল— মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। দিনের শেষে পুলিশের তরফে জানানো হলো অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি।

উল্লেখ্য, বিগ বস ১৩-এ তার সঙ্গেই অংশ নিয়েছিলেন রাশমি দেশাই। শেফালির মৃত্যুর খবরে তিনি বলেন, ‘কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না। এখনও খবরটা বিশ্বাসই হচ্ছে না। বড় তাড়াতাড়ি চলে গেল।’ রাশমির মতোই খবরটা বিশ্বাস করতে পারছেন না শেফালির অনুরাগীরাও।



লাইক করুন