রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে যা বললেন ফাতিমা

আলোচিত কণ্ঠ ডেস্কঃ বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দঙ্গল খ্যাত নায়িকা ফাতিমা সানা শেখ, এমন খবর ছড়িয়ে পড়ো গোটা বলিপাড়ায়। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চলছে জল্পনা । অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই

সম্প্রতি তার নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। জানালেন তিনি একাই আছেন।

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ফাতিমাকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে। উত্তরে ফাতিমা বলেন, আমি আপাতত একাই আছি। এর মাধ্যমে ফাতিমা ও বিজয়ের গুঞ্জন শেষ হলো।

ফাতিমার মতে, যেখানে দুজন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন, সেটাই সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয় বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি।

এ তো গেল ছবির কথা। বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি, প্রশ্ন শুনেই হেসে ফেলেন ফাতিমা। তার উত্তর, ‘তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার। অন্তত আমার জীবনে তো নেই।’



লাইক করুন