বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ১০

মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। বাস খাদে পড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তের ছেলে সুকুমার মহন্ত (৪৬)। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির গতি অত্যধিক ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, মহাসড়কে নিয়মিতভাবে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। তারা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানান।



লাইক করুন