রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা

বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ ২ জনের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী।

‎মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

‎বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎ মামলার অপর আসামি হলেন, মনোয়ার হোসেন ডিপজলের পিএস মোঃ ফয়সাল।’

‎ এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

‎ ‎গত বছর ২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন।

‎আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

‎ ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে একাধিক মামলা হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হত্যা মামলা, অস্ত্র মামলা এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা।



লাইক করুন